শান্ত সাহা
সড়ক২২ এপ্রিল ২০২৪
১০,০০,০০০টাকা
প্রতিবেদন অনুযায়ী টাকা হস্তান্তর হয়েছে
চার দিনের আন্দোলনের পর দুই ছাত্রের পরিবার পেল ১০ লাখ করে
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন চুয়েটের দুই ছাত্র শান্ত সাহা ও তৌফিক হোসাইন। রাঙ্গুনিয়ার জিয়ানগরে একটি বাস পেছন থেকে তাঁদের ধাক্কা দিলে দুজনেরই মৃত্যু হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা চার দিন চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করেন; তাঁরা প্রতিটি পরিবারের জন্য দুই কোটি টাকা দাবি করেছিলেন। প্রায় দুই মাস পর প্রতিটি পরিবার পায় ১০ লাখ টাকা: মন্ত্রণালয় ৫ লাখ, জেলা প্রশাসন ৩ লাখ, পরিবহনমালিক সমিতি ২ লাখ।
এভাবে আপনার মৃত্যু হলে আপনার জীবনের দাম ধরা হবে ১০,০০,০০০ টাকা। কম হলো, নাকি বেশি?
- নাম
- শান্ত সাহা
- বয়স
- ২২ বছর
- ধরন
- সড়ক
- কী করছিলেন
- মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন
- ঘটনাস্থল
- চট্টগ্রামের রাঙ্গুনিয়া, জিয়ানগর
- তারিখ
- ২২ এপ্রিল ২০২৪
- আরও নিহত
- একই ঘটনায় আরও মানুষ নিহত হন
প্রতিবেদনে যা আছে
প্রতিবেদন অনুযায়ী, শান্ত সাহার পরিবারকে ১০,০০,০০০ টাকা দেওয়া হয়েছে।
ধরন: দেওয়া হয়েছে বলে খবর। প্রতিবেদন অনুযায়ী টাকা হস্তান্তর করা হয়েছে।
সড়ক মন্ত্রণালয় ৫ লাখ, চট্টগ্রাম জেলা প্রশাসন ৩ লাখ, মালিক সমিতি ২ লাখ করে দিয়েছে। মোট ১০ লাখ। শুক্রবার চেক হস্তান্তর হয়েছে।
- সোর্সProthom Alo
- সোর্সProthom Alo
সব ঘটনা মিলিয়ে হিসাব দেখুন তথ্য পাতায়।