এই ক্ষতিপূরণের টাকার এমাউন্টের তথ্য বিভিন্ন নিউজ পোর্টাল থেকে নেয়া হয়েছে। নিউজের লিংক ঘটনার বিস্তারিত ইনফোর সাথেই দেয়া আছে।
এটি উকিলের পরামর্শ নয়।
কত টাকা পাবেন, তা এখানে বলা হয়নি।
টাকা হাতে পেয়েছেন কি না, তার প্রমাণও এটা নয়।
এই টাকা ব্যাপারটা মামলাও শেষ করে না।
ক্ষতিপূরণ দেয়ার খবরঃ
এই নাম্বারগুলো কেবল ৮৫টা ঘটনার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত। দেশে এতগুলো অ্যাক্সিডেন্টই হয়েছে, এমন না। আমরা আরও এরকম নিউজ কালেক্ট করছি। এই নাম্বারগুলো নিয়মিত আপডেট করা হবে।
এমাউন্টের রেঞ্জঃ
৫০ হাজারেরও কমঃ ৪ টি
১ থেকে ৫ লাখঃ ৩ টি
৫ থেকে ১০ লাখঃ ১০ টি
১০ লাখের বেশিঃ ৮ টি
এর বেশিরভাগ ওই এক বোটের।
পেইড আর প্রস্তাব, দুটোই ধরা হয়েছে। প্রস্তাব মানে হাতে টাকা পেয়েছে, এমন না।
মোট ৮৫টা খবর। ২০টাতে ক্ষতিপূরণের টাকা দেয়া হয়েছে বলে নিউজ আর্টিকেলগুলোয়। ৫টাতে স্পেসিফিক এমাউন্ট আছে, তবে সেটা পেইড কি না তা বলা নেই। বাকি ৬০টাতে কোনো এমাউন্টই নেই।
ঢাকায় ১১টা কেস, পেইড ১টা। ঢাকার বাইরে ৭৪টা কেস, পেইড ১৯টা।
বাইরের ক্ষতিপূরণের ৮টা নিউজ একই বোট এক্সিডেন্টের। কর্ণফুলীতে এফভি ম্যাগফেরাত ডুবেছিল, একদিনে ক্রুদের ফ্যামিলিকে টাকা দেয়। ওই কেস বাদ দিলে বাইরে ৬৬টার মধ্যে পেইড মাত্র ১১টা।
মহিলা ১৯ জনের মধ্যে পেইড ৫ জন। পুরুষ ৫৮ জনের মধ্যে পেইড ১৫ জন, তার ৮ জন ওই বোটের। ক্রুদের বেশির ভাগের বয়স খবরে নেই, তাই বয়স দিয়ে রেট বলা যাচ্ছে না।
রোডে ৫৩টার মধ্যে পেইড ১০টা। নদীতে ডুবে মারা যাওয়ার ঘটনায় যত পেইড, সব ওই এক বোট এক্সিডেন্টের।
ড্রেন, ফায়ার আর রেলের খবরে আপাতত কোনো ক্ষতিপূরণের নিউজ আমাদের জানা নেই।
সেকশন: খোলা ড্রেন, আগুন, রেল।
ঢাকা মানে খবরে ঘটনাস্থল ঢাকা শহর। ঢাকা-সিলেট হাইওয়ে যদি সিলেটে হয়, সেটা ঢাকার বাইরে। এটা দেশের সব ডেথ না, শুধু এখানে আমাদের ওয়েবসাইটে যত খবর আছে।
সামারিঃ
সড়কে ৫৩টা খবর। ১২টাতে এমাউন্ট আছে। বাকি ৪১টাতে ক্ষতিপূরণের টাকার এমাউন্ট উল্লেখ করা হয় নি।
খোলা ড্রেনে ৪টা খবর। ০টাতে এমাউন্ট আছে। বাকি ৪টাতে ক্ষতিপূরণের টাকার এমাউন্ট উল্লেখ করা হয় নি।
কর্মস্থলে ৭টা খবর। ৩টাতে এমাউন্ট আছে। বাকি ৪টাতে ক্ষতিপূরণের টাকার এমাউন্ট উল্লেখ করা হয় নি।
আগুনে ২টা খবর। ০টাতে এমাউন্ট আছে। বাকি ২টাতে ক্ষতিপূরণের টাকার এমাউন্ট উল্লেখ করা হয় নি।
নদীতে ১৩টা খবর। ৮টাতে এমাউন্ট আছে। বাকি ৫টাতে ক্ষতিপূরণের টাকার এমাউন্ট উল্লেখ করা হয় নি।
রেলে ২টা খবর। ০টাতে এমাউন্ট আছে। বাকি ২টাতে ক্ষতিপূরণের টাকার এমাউন্ট উল্লেখ করা হয় নি।
অবহেলায় ৪টা খবর। ২টাতে এমাউন্ট আছে। বাকি ২টাতে ক্ষতিপূরণের টাকার এমাউন্ট উল্লেখ করা হয় নি।
সড়ক, খোলা ড্রেন, কর্মস্থল, আগুন, নদী, রেল এবং অবহেলা এই কয়টা সেকশন আপাতত এড করা আছে, ফিউচারে আরও এড করা যেতে পারে।
টাকার ধরনঃ
- দাবি
- দেবে বলেছে
- দিয়েছে বলে খবর পাওয়া গেছে
- আদালত
- সরকার
- বিমা
- মালিক পক্ষ
- ক্ষতিপূরণের টাকার এমাউন্ট উল্লেখ করা হয় নি
এই ওয়েবসাইট নিয়ে কোনো সাজেশন বা ফিডব্যাক থাকলে আমাদের ফেসবুক পেইজে জানানঃ Khotipuron