ক্ষতিপূরণ

রোকেয়া বেগম

কর্মস্থল১৭ সেপ্টেম্বর ২০২৪

৫,০০,০০০টাকা

প্রতিবেদন অনুযায়ী টাকা হস্তান্তর হয়েছে

পাশের কারখানার শ্রমিকদের ছোড়া ইটে পোশাকশ্রমিকের মৃত্যু; বিজিএমইএ বলল ‘নিছক দুর্ঘটনা’

আশুলিয়ার জিরাবোতে একটি পোশাক কারখানায় কাজ করতেন রোকেয়া বেগম। পাশের একটি কারখানার শ্রমিকদের ছোড়া ইটের টুকরা লেগে তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা তাঁর লাশ নিয়ে জিরাবো-বিশমাইল সড়ক অবরোধ করেন। পরে বিজিএমইএ ও মাসকট গার্মেন্টস মিলে পরিবারকে ৫ লাখ টাকা দেয়। বিজিএমইএর সিনিয়র সহসভাপতি বলেন, ‘এটা নিছক দুর্ঘটনা।’

এভাবে আপনার মৃত্যু হলে আপনার জীবনের দাম ধরা হবে ৫,০০,০০০ টাকা। কম হলো, নাকি বেশি?

নাম
রোকেয়া বেগম
ধরন
কর্মস্থল
কী করছিলেন
পোশাক কারখানায় কাজ করছিলেন
ঘটনাস্থল
আশুলিয়া শিল্প এলাকার জিরাবো
তারিখ
১৭ সেপ্টেম্বর ২০২৪ (প্রতিবেদন প্রকাশের তারিখ)

প্রতিবেদনে যা আছে

প্রতিবেদন অনুযায়ী, রোকেয়া বেগমের পরিবারকে ৫,০০,০০০ টাকা দেওয়া হয়েছে।

ধরন: মালিকপক্ষ। প্রতিবেদন অনুযায়ী টাকা হস্তান্তর করা হয়েছে।

বিজিএমইএ আর মাসকট গার্মেন্টস মিলে ৫ লাখ টাকা দিয়েছে। কাছের কারখানার শ্রমিকদের ছোড়া ইটের টুকরো লেগে মারা যান।
আরেকটি ঘটনা জানুনপুরো খাতা দেখুন

সব ঘটনা মিলিয়ে হিসাব দেখুন তথ্য পাতায়।

পাশের কারখানার শ্রমিকদের ছোড়া ইটে পোশাকশ্রমিকের মৃত্যু; বিজিএমইএ বলল ‘নিছক দুর্ঘটনা’। ক্ষতিপূরণ ৫,০০,০০০ টাকা