ক্ষতিপূরণ

জাহেদ আলী

অসতর্কতা১৪ মে ২০২৩

৫,০০,০০০টাকা

প্রতিশ্রুতি · হাতে পৌঁছানোর তথ্য নেই

ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে রিকশাচালকের মৃত্যু; ৫ লাখ টাকার আমানতের নির্দেশ

চট্টগ্রামের অক্সিজেন মোড় দিয়ে রিকশা চালিয়ে যাচ্ছিলেন জাহেদ আলী। হঠাৎ বিদ্যুতের একটি তার ছিঁড়ে তাঁর গায়ে পড়ে; চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লাইনটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরিবারের নামে ৫ লাখ টাকার স্থায়ী আমানত করে দেওয়ার নির্দেশ দেন; জেলা প্রশাসক বলেন, দ্রুত ব্যবস্থা হবে। আমানতটি আসলে করা হয়েছে কি না, প্রতিবেদনে তা বলা নেই।

এভাবে আপনার মৃত্যু হলে আপনার জীবনের দাম ধরা হবে ৫,০০,০০০ টাকা। কম হলো, নাকি বেশি?

নাম
জাহেদ আলী
ধরন
অসতর্কতা
কী করছিলেন
রিকশা নিয়ে যাচ্ছিলেন, ছিঁড়ে পড়া বিদ্যুতের তার গায়ে পড়ে
ঘটনাস্থল
চট্টগ্রামের অক্সিজেন মোড়
তারিখ
১৪ মে ২০২৩

প্রতিবেদনে যা আছে

প্রতিবেদন অনুযায়ী, জাহেদ আলীর পরিবারকে ৫,০০,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

ধরন: প্রতিশ্রুতি। টাকা হাতে পৌঁছেছে কি না, প্রতিবেদনে বলা নেই।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ৫ লাখ টাকার স্থায়ী আমানত করে দিতে বলেছেন। ডিসি বলেছেন, করে দেওয়া হবে। হয়ে গেছে, এমন খবর নেই।
আরেকটি ঘটনা জানুনপুরো খাতা দেখুন

সব ঘটনা মিলিয়ে হিসাব দেখুন তথ্য পাতায়।