ক্ষতিপূরণ

হোসনেয়ারা ফেরোজা

সড়ক৯ মে ২০২১

১,৫০,০০০টাকা

প্রতিবেদন অনুযায়ী টাকা হস্তান্তর হয়েছে

স্বামীর সঙ্গে একই বাসে মৃত্যু, ১০ টাকার বিমায় দেড় লাখ

স্বামী মো. ইয়াসিন আলীর সঙ্গে বাসে ঢাকা থেকে বগুড়ায় ফিরছিলেন হোসনেয়ারা ফেরোজা। অনলাইনে টিকিট কাটার সময় জনপ্রতি ১০ টাকা দিয়ে দুজনই বিমা নিয়েছিলেন। ঢাকা-বগুড়া মহাসড়কে দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। তাঁদের দুই মেয়ে পরে জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকার বিমার চেক পান।

এভাবে আপনার মৃত্যু হলে আপনার জীবনের দাম ধরা হবে ১,৫০,০০০ টাকা। কম হলো, নাকি বেশি?

নাম
হোসনেয়ারা ফেরোজা
ধরন
সড়ক
কী করছিলেন
ঢাকা থেকে বগুড়ায় বাসে ফিরছিলেন
ঘটনাস্থল
ঢাকা-বগুড়া মহাসড়ক
তারিখ
৯ মে ২০২১ (প্রতিবেদন প্রকাশের তারিখ)
আরও নিহত
একই ঘটনায় আরও মানুষ নিহত হন

প্রতিবেদনে যা আছে

প্রতিবেদন অনুযায়ী, হোসনেয়ারা ফেরোজার পরিবারকে ১,৫০,০০০ টাকা দেওয়া হয়েছে।

ধরন: বিমা। প্রতিবেদন অনুযায়ী টাকা হস্তান্তর করা হয়েছে।

শোহজ বিমার চেক হস্তান্তর করেছে। দুইজন মিলে ৩ লাখ টাকা। যাত্রী মারা গেলে পলিসিতে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার।

খবরে দুর্ঘটনাটা ফেব্রুয়ারির। দিন লেখা নেই।

আরেকটি ঘটনা জানুনপুরো খাতা দেখুন

সব ঘটনা মিলিয়ে হিসাব দেখুন তথ্য পাতায়।

স্বামীর সঙ্গে একই বাসে মৃত্যু, ১০ টাকার বিমায় দেড় লাখ। ক্ষতিপূরণ ১,৫০,০০০ টাকা