ক্ষতিপূরণ

আবুল কালাম

অসতর্কতা২৬ অক্টোবর ২০২৫

৫,০০,০০০টাকা

প্রতিশ্রুতি · হাতে পৌঁছানোর তথ্য নেই

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু

ফার্মগেটে খামারবাড়ির পাশের ফুটপাত দিয়ে হাঁটছিলেন আবুল কালাম। মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে তাঁর ওপর পড়ে; ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এর আগের বছরও ফার্মগেটে একই ধরনের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়া হবে এবং কারণ খুঁজতে তদন্ত কমিটি হয়েছে।

এভাবে আপনার মৃত্যু হলে আপনার জীবনের দাম ধরা হবে ৫,০০,০০০ টাকা। কম হলো, নাকি বেশি?

নাম
আবুল কালাম
বয়স
৩৫ বছর
ধরন
অসতর্কতা
কী করছিলেন
খামারবাড়ির পাশের ফুটপাত দিয়ে চলছিলেন
ঘটনাস্থল
ঢাকার ফার্মগেটে খামারবাড়ির পাশের ফুটপাত
তারিখ
২৬ অক্টোবর ২০২৫

প্রতিবেদনে যা আছে

প্রতিবেদন অনুযায়ী, আবুল কালামের পরিবারকে ৫,০০,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।

ধরন: প্রতিশ্রুতি। টাকা হাতে পৌঁছেছে কি না, প্রতিবেদনে বলা নেই।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, পরিবারকে ৫ লাখ টাকার অর্থসহায়তা দেওয়া হবে।
আরেকটি ঘটনা জানুনপুরো খাতা দেখুন

সব ঘটনা মিলিয়ে হিসাব দেখুন তথ্য পাতায়।