আবু সাঈদ
সড়ক৭ আগস্ট ২০২৬
২৫,০০০টাকা
প্রতিশ্রুতি · হাতে পৌঁছানোর তথ্য নেই
কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেল বাস
ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া বাজারের পাশে কাজের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন প্রায় দুই শ দিনমজুর; তাঁদের মধ্যে ছিলেন গাইবান্ধার আবু সাঈদ। ঢাকা থেকে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ব্রেক ফেল করে তাঁদের ওপর উঠে যায়। সাতজনের মৃত্যু হয়। বিআরটিএ জানায়, দেড় বছর ধরে বাসটি রুট পারমিট ছাড়াই চলছিল। জেলা প্রশাসক বলেন, প্রত্যেক নিহতের পরিবার ২৫,০০০ টাকা পাবে।
এভাবে আপনার মৃত্যু হলে আপনার জীবনের দাম ধরা হবে ২৫,০০০ টাকা। কম হলো, নাকি বেশি?
- নাম
- আবু সাঈদ
- বয়স
- ৪৫ বছর
- ধরন
- সড়ক
- ঘটনাস্থল
- বগুড়া সদর, এরুলিয়া বাজারের কাছে, বগুড়া-নওগাঁ মহাসড়ক
- তারিখ
- ৭ আগস্ট ২০২৬
- আরও নিহত
- একই ঘটনায় আরও মানুষ নিহত হন
প্রতিবেদনে যা আছে
প্রতিবেদন অনুযায়ী, আবু সাঈদের পরিবারকে ২৫,০০০ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে।
ধরন: প্রতিশ্রুতি। টাকা হাতে পৌঁছেছে কি না, প্রতিবেদনে বলা নেই।
বগুড়ার জেলা প্রশাসক বলেছেন, নিহত প্রত্যেকের পরিবার ২৫,০০০ টাকা পাবে।
- সোর্সThe Daily Star
সব ঘটনা মিলিয়ে হিসাব দেখুন তথ্য পাতায়।